বিদ্যুতের হিসাব, আপনার নিয়ন্ত্রণে
ব্যালেন্স, রিচার্জ ও ব্যবহার, সব এক জায়গায়।
ঢাকা উত্তর অঞ্চল (উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, বারিধারা ইত্যাদি)।
আপনার বিদ্যুৎ বিতরণ সংস্থা (ডেসকো, ডিপিডিসি ইত্যাদি) নির্বাচন করুন, ৮-১২ ডিজিটের মিটার বা একাউন্ট নম্বর দিন এবং 'ব্যালেন্স দেখুন' বাটনে ক্লিক করুন। তাত্ক্ষণিকভাবে ব্যালেন্স, দৈনিক খরচ ও রিচার্জ হিস্ট্রি দেখতে পাবেন।
ডেসকোর সরাসরি ব্যালেন্স ও গ্রাহকের নাম চেক করতে ওটিপি লাগে না। তবে টোকেন নম্বর বা বিস্তারিত স্টেটমেন্ট দেখতে নিরাপত্তার জন্য এসএমএস ওটিপি প্রয়োজন হয়।
'টেলিগ্রাম অ্যালার্ট' বাটনে ক্লিক করে আপনার চ্যাট আইডি ও সর্বনিম্ন টাকার পরিমাণ (যেমন ১৫০ টাকা) সেট করুন। ব্যালেন্স ফুরিয়ে যাওয়ার আগেই টেলিগ্রামে সতর্কবার্তা পেয়ে যাবেন।
এসএমএসে প্রাপ্ত ২০ ডিজিটের রিচার্জ টোকেনটি মিটারের কিপ্যাডে টাইপ করে Enter (লাল অথবা নীল) বাটন চাপুন। সফল হলে মিটারের পর্দায় 'ACCEPT' বা 'GOOD' বার্তা ভেসে উঠবে।
ডেসকো, ডিপিডিসি, নেসকো ও বিপিডিবির প্রিপেইড ব্যালেন্স এবং বিআরইবির (পল্লী বিদ্যুৎ) পোস্টপেইড বিল। অন্যদের পোস্টপেইড পোর্টালের লিংক পোস্টপেইড ট্যাবে পাবেন।
ব্যালেন্স, বিল ও রিচার্জ হিস্ট্রি দেখা সম্পূর্ণ ফ্রি। টেলিগ্রাম লো-ব্যালেন্স অ্যালার্টের জন্য ৩০ দিনে ৩০ টাকা, বিকাশে পরিশোধ করতে হয়, এবং চাইলে যেকোনো সময় বন্ধ করা যায়। ইউটিলিটির পাসওয়ার্ড বা আপনার বিকাশ পিন কখনো চাওয়া হয় না।